আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। রাজধানী তিরানার রাজপথ গত কয়েক দিন ধরে সম্পূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইদি রামা প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, যা আলবেনিয়ার দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতায় এক বড় ধরনের ধাক্কা দিয়েছে।